প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
রৌমারীতে হেল্প জোন’-এর ছাগল উপহার

কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর):
কুড়িগ্রামের রৌমারীতে অর্থ সংকটে থাকা পরিবারের কিছুটা আশার আলো হিসাবে কাজ করছে,রৌমারী হেল্প জোন" অসহায় ও হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এক অনন্য উদ্যোগ নিয়েছে রৌমারীর সামাজিক সংগঠন ‘রৌমারী হেল্প জোন’। সংগঠনের নিয়মিত মানবিক সহায়তার অংশ হিসেবে একটি দরিদ্র পরিবারের মাঝে স্বাবলম্বী হওয়ার উপায় হিসেবে একটি ছাগল প্রদান করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রৌমারী হেল্প জোন সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উপকারভোগী পরিবারের হাতে এই ছাগলটি তুলে দেওয়া হয়। সংগঠনের দায়িত্বশীলরা জানান, ক্ষণিক সহায়তার চেয়ে কোনো পরিবারকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া অনেক বেশি কার্যকারী। কেবল সাময়িক খাদ্য বা অর্থ সহায়তা না দিয়ে, হতদরিদ্র পরিবারগুলো যেন নিজেদের পরিশ্রমে স্থায়ী আয়ের পথ খুঁজে পায়—সেই চিন্তাভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছাগল উপহার পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন উপকারভোগী পরিবারের সদস্যরা। তারা জানান, এই ছাগলটি লালন-পালন করে তারা ভবিষ্যতে নিজেদের আর্থিক দৈন্য কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন। রৌমারী হেল্প জোনের প্রতিনিধি শাহ আলম জানান, "আমাদের মূল লক্ষ্য হলো এলাকার চরম অবহেলিত ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলা। একটি ছাগল হয়তো একটি ছোট শুরু, তবে সঠিক পরিচর্যা করলে এটিই এই পরিবারের জন্য একটি স্থায়ী আয়ের উৎস হয়ে দাঁড়াবে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আমরা এমন আরও অনেক পরিবারকে নিজের পায়ে দাঁড় করাতে সক্ষম হব।" ভবিষ্যতেও এলাকার দারিদ্র্য দূরীকরণ ও আর্তমানবতার সেবায় এই ধরনের টেকসই ও উদ্ভাবনী উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪